কাস্টোমার চার্টার
কমিউনিটিতে আমাদের প্রাহকবৃন্দের বিভিন্ন যে সব প্রয়োজন রয়েছে সেগুলোর প্রতি খেয়াল রেখে এবং আমাদের সকল কর্মকান্ডের মূল বিন্দুতে আমাদের গ্রাহকদেকে রেখেই আমরা আমাদের গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষে কাজ করি।
আমাদের গ্রাহক সেবা কেন্দ্র
আমরা আপনাদের জন্য একটি চার্টার তৈরী করেছি যা থেকে আপনারা জানতে পারবেন হ্যাকনি হোমস থেকে আপনারা কি প্রত্যাশা করতে পারেন।
- আমাদের কর্মচারীবৃন্দ সদা সর্বদাই আমাদের গ্রাহকদেরকে সসম্মানে সহায়তা করবেন।
- মরা খুব সাধারণ ইংরেজি ব্যবহার করবোএবং প্রয়োজনে অনুবাদের ব্যবস্থাও রাখবো।
- এবিলিটির কারণে কোনও রেসিডেন্ট আমাদের অফিসে আসতে না পারলে আমরা সে ক্ষেত্রে হোম ভিজিটের ব্যবস্থা করবো।
- র অফিসের স্টাফবৃন্ত আপনাদের প্রতি অত্যন্ত সহযোগিতার মনোভাব প্রদর্শন করবেন এবং সঠিক ও ন্যয়সঙ্গত: তথ্য সরবরাহ করবেন যাতে করে আপনি ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারেন।
- গ্রাহক সেবা উন্নয়ন করার প্রয়োজন হলে আমরা তা প্রাহকদের সাথে আালোচনা করেই করবো। আমরা
- কিছু সার্ভিস স্ট্যান্ডার্ড প্রকাশ করবো এবং আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে সে সব মান আপনারা আপনাদের সেবা থেকে বুঝে নেবেন।
সমান সুযোগ-সুবিধা। আমাদের নীতি এবং পদ্ধতিতে কমিউনিটির সবার জন্য সমান সুযোগ এবং সম্মানের ব্যবস্থা রয়েছে। যে কোনও রকম অসম নীতির বিরুদ্ধে আমরা অত্যন্ত ত্বরিৎ এবং শক্ত পদক্ষেপ গ্রহণ করবো।
গোপনীয়তা। আপনারা যা কিছু আমাদের সাথে বলবেন তা অত্যন্ত গুরুত্বসহকারে শোনা হবে। যে সব তথ্য আপনারা আমাদেরকে দেবেন তার সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করা হবে। তবে, কিছু নির্দিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য (যেমন, বেনিফিটস এজেন্সি, ইনল্যান্ড রেভিন্যূ ইত্যাদি) অন্যান্য সরকারী কর্তৃপক্ষের সাথে আমরা বিনিময় করতে পারি। আমরা আপনাকে বলে দেব যে কি কি তথ্য এরকম ভাবে অন্যদের সাথে আদান-প্রদান করা লাগতে পারে। টেন্যান্টদের অধিকারসমূহ দেখুন।
সেবার মান
আমাদের টেন্যান্টদের সাথে কাজ করার সূত্রে আমরা আমাদের প্রতিটি সেবার জন্য বেশ কিছু সার্ভিস স্ট্যান্ডার্ড চিহ্নিত করেছি। আমরা এই মানগুলো অর্জনের জন্য খুব শক্তভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের টেন্যান্টদেরকে যথাযথভাবে এ ব্যাপারে অবগত করবো যে সে ক্ষেত্রে আমরা কতটুকু করতে পারছি। সেসব স্যান্ডার্ডের মধ্যে রয়েছে:
- পাঁচ বার টেলিফোন বাজার মধ্যেই আমরা সেই কলের জবাব দেব।
- আমাদের অভ্যর্থণা কেন্দ্রে আসলে পাঁচ মিনিটের মধ্যেই একজন রিসিপশনিস্টের স্বাক্ষাত আপনি পাবেন এবং ১৫ মিনিটের মধ্যেই প্রয়োজনীয় স্বাক্ষাতকারের সুযোগ পাবেন।
- সব ধরনের চিঠি, ফ্যাক্স এবং ই-মেইল ইত্যাদিরও লিখিত উত্তর পাবেন ১০ কার্যদিবসের মধ্যেই।
- সব অভিযোগের উত্তর আপনারা আমাদের কাছ থেকে ১৫ কার্যদিবসের মধ্যেই পাবেন।
- সব রকমের আপত্তিকর দেয়াল লিখন এবং অপরাধমূলক ও ঘৃনাত্মক দেয়াল লিখন সম্পর্কে আমাদেরকে জানানোর তিন ঘন্টার মধ্যেই তা আমরা মুছে ফেলার ব্যবস্থা করবো।অন্যান্য ধরনের দেয়াল লিখন আমাদেরকে জানানোর ৪ কার্যদিবসের মধ্যে দূর করে ফেলা হবে।
- সাধারণ মেরামতের কাজ আমরা ২০ কার্যদিবসের মধ্যে সম্পাদন করবো। সাধারণ মেরামতের কাজ হচ্ছে এমন কাজ যে গুলোর কারণে কোনও বিশেষ অসুবিধাজনক বা বিপদজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয় না।
- আরজেন্ট বা গুওত্বপূর্ণ মেরামতের কাজ আমরা ৫ কার্যদিবসের মধ্যে সম্পাদন করবো। যে সব মেরামতের কাজ এরকমভাবে দ্রুত সম্পাদন না করলে যদি কোন বিশেষ অসুবিধার সৃষ্টি হয় বা কোনও উল্লেখযোগ্য বিপদাপদ বা ক্ষয়-ক্ষতির সম্ভাবনা থাকে তাকেই আর্জেন্ট রিপেয়্যার বা গুরুত্বপূর্ণ মেরামতের কাজ বলা হবে।
- কোনও ইমারজেন্সি বা জরুরী মেরামতের কাজ সম্পর্কে রিপোর্ট করার ২৪ ঘন্টার মধ্যেই তা সম্পাদন করা হবে। যে সব মেরামতের কাজ এরকমভাবে দ্রুত সম্পাদন না করলে আরজেন্ট রিপেয়্যারের ক্ষেত্রগুলোর থেকেও যদি বেশী অসুবিধা বা বিপদাপদ বা ক্ষয়-ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে তাকেই ইমারজেন্সি রিপেয়্যার কাজ বলা হবে। এসব ইমার্জেন্সি রিপায়ারের মধ্যে থাকবে ইলেকট্রিসিটি না থাকা, ছিদ্র বা গর্ত (যেখানে কোনও বিকল্প ডাব্লিউসি নেই) এমন স্থানে ওয়াটার ক্লোসেট ব্লক হয়ে যাওয়া ইত্যাদি।
- ইম্মিডিয়েট রিপেয়্যার বা তাৎক্ষণিক রিপেয়্যারের কাজ ২ ঘন্টার মধ্যে সমাপ্ত করা হবে। সাধারণতঃ জীবন বা শরীরের লিম্বস বা অন্যান্য অংশ ক্ষতিগ্রস্থ হবার মতো কোনও বড় ধরনের ক্ষতির সম্ভাবনা দেখা দিলে তবেই এধরনের কাজ করা হবে।
- কোন টেন্যান্ট বা লিজহোল্ডার যদি কোনও ধরনের হিংসাত্মক কর্মকান্ড বা সমাজ বিরোধী কার্যকলাপের শিকার হন তাহলে তিন কার্যদিবসের মধ্যে, এবং বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ২৪ ঘন্টার মধ্যে তাঁর ইন্টারভিউয়ের ব্যবস্থা করবো।
অন্যান্য মানসমূহ। আমরা আরও বিস্তারিত আকারে, এ রকমভাবে পালনীয় বিভিন্ন মান স্থাপন করছি এবং সেগুলো আপনি অফিস থেকে লিফলেট নিয়ে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন অথবা আমাদের ওয়েব সাইট থেকেও তথ্য আপনি পাবেন।
