টেন্যান্টস্ পার্টিসিপেশান
আপনি যে ধরনের সার্ভিস চান আমরা সেটা প্রদান করি এটা নিশ্চিত করার জন্য সিদ্ধান্ত গ্রহণে টেন্যান্টদো অংশগ্রহণকে উৎসাহিত করতে আমরা প্রতিশ্রতিবদ্ধ। এই পৃষ্ঠায় আমরা বিভিন্ন পদ্ধতির কথা উল্ল্খে করেছি যেখানে একজন টেন্যান্ট অংশগ্রহণ করতে পারেন।
আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে
টেন্যান্ট পার্টিসিপেশান কি?
এটা এমন একটা স্থান যেখানে টেন্যান্টদেরকে যে হাউজিং সার্ভিস দেয়া হয় তার পরিবর্তন এবং উন্নয়নের প্রস্তাবনা নিয়ে আলোচনা করার জন্য টেন্যান্টদেরকে হ্যাকনি হোমসের ম্যানেজারদের সাথে অন্তর্ভূক্ত করা হয়।
হ্যাকনির সকল এলাকার টেন্যান্টদের জন্য আরো উপায় বের করার লক্ষ্যে আমরা সক্রিয়ভাবে কাজ করছি যাতে করে স্থায়ীভাবে তাদের মতামত পাওয়া যায়।
লোকাল এলাকায় ইতোমধ্যে ১০০’র বেশী টেন্যান্টস্ এ্যান্ড রেসিডেন্টস্ এ্যাসোসিয়েশান রয়েছে। এছাড়াও প্রায় ৭৮টি এস্টেট কমিটি এবং ১০টি টেন্যান্টস্ ম্যানেজমেন্ট অর্গানাইজেশান রয়েছে। টেন্যান্টরা কিভাবে অংশগ্রহণ করতে পারে দেখুন।
টেন্যান্ট পার্টিসিপেশান কর্মকান্ডের জন্য আমি কার সাথে যোগাযোগ করবো?
আপনি টেন্যান্ট পার্টিসিপেশান টিমের সাথে যোগাযোগ করবেন। তারা আপনাকে কর্মকান্ড এবং পরবর্তী মিটিংয়ের তারিখ সম্বন্ধে বলতে পারবেন।
টেন্যান্ট পার্টিসিপেশান টিম রেসিডেন্ট গ্রপদেরকে সহায়তা, পরামর্শ এবং ট্রেনিং প্রদান করে। প্রত্যেক নেইবারহুড এর নিজস্ব টেন্যান্ট পার্টিসিপেশান অফিসার আছে।
টেন্যান্ট কম্প্যাক্ট কি?
টেন্যান্টরা কিভাবে হাউজিং সার্ভিসসমূহের সম্বন্ধে সিদ্ধান্ত গঠনের কেন্দ্র বিন্দুতে অন্তর্ভূক্ত হবেন সে সম্পর্কে কাউন্সিল এবং টেন্যান্ট এ্যান্ড রেসিডেন্ট্ এ্যাসোসিয়েশানের প্রতিনিধিবৃন্দ একটি আনুষ্ঠানিক এগ্রিমেন্ট তৈরী করেন। দ্যা টেন্যান্টস্ কম্প্যাক্টস্ দেখুন।
টেন্যান্টরা কিভাবে অংশগ্রহণ করতে পারে
টেন্যান্টস্ এ্যান্ড রেসিডেন্টস্ এ্যাসোসিয়েশান (টিআরএ)। কাউন্সিলের মালিকানাধীন সম্পত্তিতে বসবাসকারী টেন্যান্টস্ এবং লিজহোল্ডার কর্তৃক এই এ্যাসোসিয়েশান দুইটি গঠিত এবং পরিচালিত হয়। তাদের এলাকার সামাজিক, প্রাকৃতিক এবং পরিবেশগত অবস্থার উন্নয়নের জন্য তারা কাজ করেন।
টিআরএ-এর কমিটি নির্বাচিত হয় সেই এলাকার টেন্যান্টদের দ্বারা।
নেইবারহুড প্যানেলস্। এগুলি হল প্রত্যেক নেইবারহুডের টিআরএ প্রতিনিধিদের প্যানেল যেখানে তারা সার্ভিস পারফরমেন্স এবং বিভিন্ন নেইবারহুড ইস্যু নিয়ে আলোচনা করার জন্য নিয়মিত মিলিত হন।
রেসিডেন্টস্ লিয়াজো গ্রপ। এই গ্রপ পলিসি সংক্রান্ত ইস্যুগুলি পর্যবেক্ষণ ও এগুলির ব্যাপারে মন্তব্য জানায়। এটি নেইবারহুড প্যানেল, লীজহোল্ডার ফোরাম ও অন্যান্য রেসিডেন্টস্ গ্রপ, হ্যাকনী হোমস্ বোর্ড সদস্যের ক্যাবিনেট মেম্বার ফর হাউজিং ও সিনিয়ার হ্যাকনী হোমস্ কর্মচারীদের থেকে সদস্যদের মাধ্যমে গড়ে ওঠে।
টেন্যান্টস্ ম্যানেজমেন্ট অর্গানাইজেশান (টিএমও)। কিছু কিছু এলাকার টেন্যান্টদেরকে দেওয়া বিভিন্ন সার্ভিস যেমন মেরামতের কাজ সম্পাদন করা, ভাড়া আদায় করা, এস্টেট পরিষ্কার করা ইত্যাদি সরাসরি দেখাশোনার দায়িত্ব টেন্যান্টস্ গ্রপ নিয়েছে।
হ্যাকনি এলাকার সকল টিএমও-এর সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য টিএমও ফোরাম মিলিত হয়।
দ্যা টেন্যান্টস্ কম্প্যাক্টস্। এটা একটি এগ্রিমেন্ট যা কাউন্সিল, হ্যাকনী হোমস্ এবং টেন্যান্টস্ রিপ্রেজেনটেটিভদের মাধ্যমে গঠিত হয়েছিল। এখানে বর্ণনা করা আছে কিভাবে টেন্যান্টস এবং লিজহোল্ডারবৃন্দ হাউজিং এবং এর সাথে সম্পৃক্ত অন্য্ন্যা সার্ভিস সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণে অন্তর্ভূক্ত হবে।
অংশগ্রহনের অন্যান্য উপায়
অংশগ্রহনের অনেক উপায় আছে, এর ভেতওে মিস্ট্রি শপার থেকে শুরু করে ফোকাস গ্রপে অংশ নেয়া অথবা জরিপে অংশ নেয়া হতে পারে। টেন্যান্ট পার্টিসিপেশান টিমের সাথে যোগাযোগ করুন। এই বইয়ের পেছনের কন্ট্যাক্ট শিট দেখুন।
