আমাদের মেরামত সেবা

আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে

হ্যাকনি হোমস্ কি কি মেরামত কাজ সম্পাদন করে?

হ্যাকনি কাউন্সিলের পক্ষে, আপনার গৃহের বাহিরের অংশ, প্রধান কাঠাম এবং আমাদের সরবরাহ করা যে কোন ফিটিংস্ ও এ্যাপ্লায়েন্স মেরামতের দায়িত্ব আমাদের। আপনার গৃহের ভিতরের অংশের যত নেয়া এবং নির্দিষ্ট কিছু মেরামতের দায়িত্ব আপনার। মেরামত সংক্রান্ত আপনার দায়-দায়িত দেখুন। আপনি যদি কোন টিএমও এলাকায় বাস করেন তাহলে আপনার বাসগৃহের মেরামতের কাজ দেখাশোনা করবে টিএমও, কিন্তু বড় ধরনের কম্যুনাল মেরামত কাজগুলোর জন্য হাউজিং কন্ট্যাক্ট সেন্টারে পাঠানো হবে।

আমি যদি আমার দায়িত্ব পালন করতে না পারি তাহলে কি হবে?

আপনি যদি বৃদ্ধ বা প্রতিবন্ধী হন এবং আপনাকে সাহায্য করতে পারে এমন কেউ আপনার সাথে না থাকে তাহলে আমরা আপনার কিছু কাজ করে দিতে পারি অথবা অন্য কোন প্রতিষ্ঠানের সাথে আপনাকে রাখতে পারি যারা আপনাকে সাহায্য করতে পারে।

আমাকে কি কোন মেরামতের জন্য খরচ দিতে হবে?

আপনার বা আপনার বাসার অন্য কারও কারণে যদি আপনার গৃহের কোন ক্ষতিসাধিত হয় তাহলে আপনি তা মেরামত করবেন অথবা খরচ দিয়ে সারানোর ব্যবস্থা করবেন বলে আমরা আশা করি। আপনার গৃহ যদি কোন তান্ডবের বা ভ্যান্ডালিজমের ফলে ক্ষতিসাধিত হয় তাহলে আমরা তা মেরামতের ব্যবস্থা করতে পারি তবে এজন্য আপনাকে খরচ প্রদান করতে হবে। মেরামত সংক্রান্ত আপনার দায়-দায়িত অংশে ক্ষতি সাধন (ড্যামেজ) এবং তার খরচ বহন দেখুন।
আপনার গৃহ এবং পরিবারকে নিরাপদ রাখতে আমরা সর্বদাই ইমার্জেন্সি কাজ সম্পাদন করে থাকি কিন্তু এর জন্য আমরা আপনাকে চার্জ করবো যদি আপনি সেই সমস্যার কারণ হয়ে থাকেন।

আমি কি আমার সম্পত্তি ক্ষতি হলে ক্ষতিপূরণ দাবী করতে পারবো?

আপনার নিজের সম্পদ, কার্পেট, ফিটিংস্ ইত্যাদির এবং গৃহের ভিতরের সাজসজ্জার দায়িত্ব আপনারই।
আমরা আন্তরিকভাবে আপনাকে পরামর্শ দেবো আপনার সম্পত্তি সুরক্ষা করার জন্য হোম কনটেন্টস্ ইনস্যুরেন্স গ্রহণ করুন। আমরা এমন একটি স্কিম চিহ্নিত করেছি যা আপনি আপনার ভাড়ার সাথে প্রদান করতে পারবেন। বাসগৃহে প্রবেশ করা অংশে হোম কনটেন্টস্ ইনস্যুরেন্স দেখুন।

আমাদের দায়-দায়িত্ব

আপনি যে বাড়িতে থাকেন তা মেরামত এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব (হ্যাকনি কাউন্সিলের পক্ষে) আমাদের। এর মধ্যে রয়েছে বাড়ির বাহিরেরর সকল অংশ এবং ভিতরের ফিক্সচার ও ফিটিংস্ যা মূলতঃ আমরা সরবরাহ করে থাকি যদি সেগুলো আপনার দায়িত্ব হিসাবে উল্লেখ করা না থাকে।

এছাড়া সকল পাইপ, ওয়্যারিং, ঘর গরম করার জন্য ফিক্সচার ও ফিটিংস্, ড্রেইনেজ বা নর্দমা, বিদ্যুৎ এবং বাতি, এবং মেইনস-ওয়্যারড স্মোক ডিটেকটরস এবং আমাদের সরবরাহ করা যে কোন গৃহস্থালি সামগ্রী (এ্যাপ্লায়েন্স) ইত্যাদিও আমাদের দায়িত্বের আওতায় পড়ে।

আপনার গৃহের বাইরে যে সকল মেরামত কাজের দায়িত্ব আমাদের তা হল সিঁড়ি এবং সম্পত্তিটির বাউন্ডারি থেকে আপনার গৃহের প্রধান প্রবেশ দ্বার পর্যন্ত বিস্তৃত পথ।

আমরা আমাদের মালিকানাধীন বাউন্ডারি ওয়াল এবং ফেন্স বা বেড়া রক্ষণাবেক্ষণ করবো যা পাবলিক এলাকা বা ফুটপাথের সাথে সীমানা নির্ধারণ করে।

এছাড়া কোন শেয়ার করা আইটেম যেমন লাইট এবং প্রবেশ মুখের ফোন, এবং কমন গার্ডেন -এর দায়িত্বও আমাদের।

আপনি অবশ্যই আমাদেরকে গৃহের ভিতরে ঢুকতে দেবেন

আপনি অবশ্যই আমাদের স্টাফদেরকে, এজেন্ট বা কন্ট্রাক্টরদেরকে যে কোন সুবিধাজনক সময়ে মেরামত, পরিদর্শন বা উন্নয়নমূলক কাজ সম্পাদনের জন্য আপনার গৃহের ভিতরে প্রবেশ করতে দেবেন। বিশেষ করে আমরা প্রত্যেক বাড়িতে গ্যাস সাপ্লাইসহ বাৎসরিক গ্যাস সেফটি চেক করার কাজ সম্পাদন করবো। যদি আপনি আমাদেরকে ভিতরে ঢুকতে না দেন তাহলে আমরা জোরপূর্বক ভিতরে ঢোকার জন্য পদক্ষেপ নেবো।