বাসগৃহে প্রবেশ করা

আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে

কখন আমি টেন্যান্সির দায়িত্ব পাব?

আপনার টেন্যান্সি চুক্তি সম্পাদনের তারিখেই আপনি বৈধ টেন্যান্ট হয়েছেন। তখন থেকেই সম্পত্তিটির এবং ভাড়া প্রদানের দায়িত্ব আপনার এমন কি আপনি যদি তাক্ষণিকভাবে বাসগৃহে না উঠেন তবুও। আপনি যদি হাউজিং বেনিফিটের জন্য যোগ্য বলে বিবেচিত হন, তাহলে আপনি কখন বাসায় উঠছেন তা জানার সাথে সাথে আপনাকে অবশ্যই একটা নতুন আবেদন পত্রের ফরম পূরণ করতে হবে।
নতুন বাসগৃহে আপনি ৬-৮ সপ্তাহ থাকার পর, এখানে আপনার কেমন লাগছে তা জানার জন্য এবং কোন সমস্যা থাকলে তা আলোচনা করার জন্য আপনার নেইবারহুড ম্যানেজার আপনার সাথে সাক্ষাত করবেন।
আপনি যদি নতুন (Introductory) টেন্যান্ট হন তাহলে আপনার টেন্যান্সি চুক্তির শর্তানুযায়ী আপনি বাস করছেন তা নিশ্চিত করার জন্য প্রথম ১২ মাস আমরা নিয়মিতভাবে আপনার সাথে দেখা করব। টেন্যান্সি এগ্রিমেন্ট দেখুন।

আমি কি আমার নিজের ফিটিংস্ লাগাতে পারব?

কোন কিছু আপনি নষ্ট না করলে বা না সরালে অথবা আমাদের সম্পত্তি পরিবর্তন করলে আপনি আপনার নিজস্ব ফিটিংস্ লাগাতে পারবেন, যেমন ওয়াশিং মেশিন বসানো। আপনি যদি কোন পরিবর্তন করতে চান, তাহলে প্রথমেই অনুমোদনের জন্য লিখিত আবেদন করতে হবে। স্যাটেলাইট ডিস স্থাপন এর অন্তর্ভূক্ত। আপনার গৃহের উন্নয়ন দেখুন।

মেরামত সংক্রান্ত তথ্য?

নতুন টেন্যান্টকে কোন বাসা ভাড়া দেবার আগে আমরা সেটা পরিদর্শন করি এবং গ্যাস ও বৈদ্যুতিক নিরাপত্তা পরীক্ষা করে দেখি। এছাড়া কিছু মেরামত কাজও সম্পাদন করি। যদি পুনরায় কোন মেরামতের প্রযোজন হয় তাহলে অনুগ্রহ করে হাউজিং কন্ট্যাক্ট সেন্টারে যোগাযোগ করুন। এই পুস্তিকার পিছের পাতায় কন্ট্যাক্ট শীট দেখুন।

আপনি যখন ভাড়া নিবেন

আপনি যখন বাসা ভাড়া নিবেন তখন আপনাকে আপনার নেইবারহুড অফিসে একটা সাক্ষাতকারে অংশগ্রহণ করতে হবে। আপনি টেন্যান্সি চুক্তিতে সই করবেন এবং আমরা আপনার একটা ছবি নিব যেটা আপনার হাউজিং ফাইলের উপরে এবং ছবির ডাটাব্যাংকে রাখা হবে।

আমরা যে বিষয় সম্পর্কে আপনাকে বলব:

আমরা আপনাকে যা কিছু দিব:

ডেকোরেশান

কিছু কিছু স্থানে নতুন টেন্যান্টদেরকে আমরা কিছু ডেকোরেশান সামগ্রী দিয়ে থাকি। এটা একটা অনুদান মাত্র এবং আপনি যেসব ডেকোরেশান করতে চান এটা দিয়ে তার সম্পূর্ণটা সম্পাদন করা যাবে না।

হোম কনটেন্টস্ ইনস্যুরেন্স

হোম কনটেন্টস্ ইনস্যুরেন্স করার জন্য আমরা বিশেষভাবে আপনাকে পরামর্শ দিব। এটা আপনার টিভি, কার্পেট, ফার্নিচার, পোশাক-আশাক এবং অন্যান্য গৃহস্থালি সামগ্রী নষ্ট হওয়াকে কাভার করবে, উদাহরণস্বরূপ,যদি আপনার বাসায় আগুন লাগে বা পানিতে ভেসে যায় বা পাইপ ফেটে যায়। এছাড়াও এই ইনস্যুরেন্সটি চাবি হারানো গেলে বা চুরি হলে এবং নির্দিষ্ট কিছু সামগ্রী ভেঙ্গে চুরি হওয়ার ক্ষেত্রেও কাভার দিয়ে থাকে।

আপনি আপনার নিজস্ব ইনস্যুরেন্স পলিসি পছন্দ করতে পারেন। তবে, আমরা একটা পলিসি চিহ্নিত করেছি যা আপনার ভাড়া নেবার সময়েই প্রদান করা যাবে। এ সংক্রান্ত আরো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।