আপনার গৃহে বসবাস
মনে রাখবেন, আপনি আপনার বাসগৃহে যা কিছু করেন না কেন তা আপনার প্রতিবেশীদেরকে প্রভাবিত করতে পারে। অনুগ্রহ করে এই বিষয়গুলি সুবিবেচনা করবেন।
আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে
আমি কি পোষা প্রাণী রাখতে পারবো?
আপনি খুব সাধারণ গৃহপালিত প্রাণী রাখতে পারবেন তবে আপনাকে অবশ্যই একজন দায়িত্ববান গৃহকর্তা হতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আপনার পোষা প্রাণীটি অন্য বাসিন্দাদের এবং আমাদের কর্মীদের উপদ্রপ, বিপদাপদ বা সমস্যার কারণ হবে না। পোষা প্রাণী দেখুন।
আমি কিভাবে ময়লা-আবর্জনা পরিত্যাগ করতে পারবো?
কাউন্সিল সপ্তাহে একদিন সরবরাহকৃত বিন থেকে আবর্জনা সংগ্রহ করে থাকে। আপনি প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করে জেনে নিন আপনার এলাকায় এই দিনটি কবে। এছাড়া আমরা বিভিন্ন ধরনের রিসাইক্লিং বা বিন সরবরাহ করে থাকি যা সপ্তাহের একদিন পরিষ্কার করা হয়। অনেক ধরনের এবং ব্যাপক পরিমানে আবর্জনা আপনি আপনার আশেপাশের কাউন্সিল স্কিপে অথবা লন্ডনে আপনার অংশের নিকটবর্তী ট্রিপস্-এ রেখে আসবেন। আপনি কাউন্সিল এনভায়রনমেন্ট সার্ভিসের মাধ্যমে একটি বিশেষ সংগ্রহের ব্যবস্থা করতে পারেন। আবর্জনা পরিত্যাগ করা দেখুন।
আমি কি আমার বাসগৃহে কোন ব্যবসা করতে পারবো?
আমাদের অনুমতি দেয়া নির্দিষ্ট ধরনের ব্যবসা আপনি করতে পারবেন। আপনার ব্যবসা অবশ্যই যেন আপনার প্রতিবেশীদের কোনও রকম ব্যাঘাত সৃষ্টি না করে এবং আপনি আপনার গৃহে কোন কাস্টমার প্রবেশ করতে দিবেন না। আপনার বাসগৃহ যে কোন ধরনের অনৈতিক বা বেআইনি কার্যকলাপে ব্যবহার করা যাবে না।
আমি আমার বাগানের কি ধরনের পরিবর্তন করতে পারবো?
আপনি যে কোন যথোপযুক্ত ল্যান্ডস্কেপ এবং গাছ লাগানোর কাজ সম্পাদন করতে পারেন। ছোট, বড় গাছ স্থানান্তর বা কেটে ফেলার আগে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। নির্দিষ্ট কিছু বড় ধরনের কাজ সম্পাদনের পূর্বে আপনাকে আমাদের অনুমতি নিতে হবে। আপনার বাগান এবং গ্যারেজ এবং পার্কিং দেখুন।
আপনার বাগান
এক্ষেত্রে আপনার দায়িত্ব হল:
- বাগান সাজানো-গোছানো এবং আবর্জনামুক্ত রাখা
- প্রতিবেশীদের যাতে সমস্যা না হয় তা নিশ্চিত হওয়ার জন্য গুল্ম, ছোট বা বড় বৃক্ষে ডালপালা ঘুরিয়ে যথাস্থানে রাখা বা ছেঁটে দেওয়া
- ফেন্স বা বেড়া, বাগানের পথ বা বাগানের আকৃতি যেমন চত্বর রক্ষণাবেক্ষণ করা।
আপনাকে যে জন্য আমাদের লিখিত অনুমতি নিতে হবে:
- গ্যারেজ, শেড বা গ্রীনহাউজ তৈরী করতে
- সীমানা প্রাচীর বা বেড়া তৈরী অথবা পরিবর্তন করতে
- ঝোপ, ছোট বা বড় বৃক্ষ যদি আপনি রোপণ না করেন তাহলে সেগুলি কাটতে, স্থানান্তর বা ধ্বংস করতে হলে।
পোষা প্রাণী
- আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনার পোষা প্রাণী আপনার নিয়ন্ত্রণে রাখেন, যেন সেগুলো পালাতে না পারে অথবা বাড়িটি বা কোন কমন এলাকা নষ্ট না করে।
- আপনার পোষা প্রাণী অবশ্যই যেন প্রতিবেশীদেরকে উৎপাত না করে বা ভয়ভীতি না দেখায়। নোংরা করা, উচ্চ শব্দ বা দূর্গন্ধ এর অন্তর্ভূক্ত।
- আপনি অবশ্যই পোষা প্রাণীকে আপনার গৃহ বা প্রতিবেশীদের সাথে শেয়ার করেন এমন স্থান নোংরা করতে দেবেন না। আপনি যদি আপনার কুকুরকে পাবলিক এলাকায় নোংরা করতে বা ঘোরাফেরা করতে দেন তাহলে আপনাকে জরিমানা করা হতে পারে অথবা আদালতে আপনার বিরুদ্ধে অভিযোগ করা হতে পারে।
- আপনার কুকুরকে আপনার গৃহের ভিতরে বা বাইরে অবিরাম ঘেউ ঘেউ করতে দেবেন না।
- আপনি যদি দায়িত্ববান গৃহকর্তা না হন তাহলে আমরা আপনাকে বা আপনার সাথে বসবাস করেন এমন যে কারও পোষা প্রাণী রাখা বন্ধ করে দিতে পারি।
আবর্জনা পরিত্যাগ করা
- সকল আবর্জনা একটি ব্যাগে রাখুন, এবং ব্যাগগুলিকে আবর্জনা ফেলার স্থানে, স্টোর রুমে বা আমাদের সরবরাহ করা বিনে রাখুন।
- আপনার গৃহের জন্য বা আপনার এস্টেটে প্রদত্ত রিসাইকেল বক্স ব্যবহার করে যত বেশী সম্ভব আপনার উচ্ছিষ্ট বর্জ রিসাইকেল করুন। এছাড়া বারা এলাকা জুড়েও অন্যান্য অনেক রিসাইকেল পয়েন্ট রয়েছে।
- নষ্ট বা পঁচা খাবার বাইরে এমন কোন স্থানে ফেলবেন না যাতে করে এটা কীটমূষিকাদিকে যেমন পাখি, ইদুঁর বা তেলাপোকাকে আকৃষ্ট করে।
- আপনি অবশ্যই নিরাপদে অনেক ধরনের বা ব্যাপক পরিমানে ময়লা-আবর্জনা পরিত্যাগ করতে পারবেন।
