ফ্ল্যাটে বাস করা
আপনি যদি ফ্ল্যাট, বেডসিট অথবা মেসনেট-এ বসবাস করেন তাহলে আপনার প্রতিবেশীদের প্রতি আপনার বিশেষ বিচার-বিবেচনা এবং সম্মান প্রদর্শন করতে হবে, এবং কমন এরিয়ার উপর যতবান হতে হবে।
আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে
এলাকা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কার?
স্টেট ক্লিনাররা ল্যান্ডিংস, সিড়ি এবং হলওয়েগুলো পরিষ্কার করবেন। তাদেরকে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে কি কি এবং কত ঘণ ঘণ তারা সেগুলো পরিষ্কার করবেন। কমন এরিয়াজ দেখুন। সমস্যা থাকলে আপনার নেইবারহুড অফিসে যোগাযোগ করুন।
কমন এরিয়া এবং কমিউনাল গার্ডেনগুলো পরিষ্কার রাখার দায়িত্ব কার?
আমাদের যে সব নিজস্ব কমিউনাল এরিয়া, বাগান এবং খেলার স্থান রয়েছে সেগুলো পরিষ্কার করার দায়িত্ব আমাদের। এসব দায়িত্বের মধ্যে ঘাস কাটা, ফেন্স বা সীমানা বেড়া রক্ষণাবেক্ষণ, রাস্তা এবং শুকানোর জায়গা, এবং এমনকি এন্ট্রি ফোন ও লিফ্ট সার্ভিসিংও রয়েছে। যে কোনও ধরনের মেরামতের প্রয়োজনে অথবা অপব্যবহার প্রতিকার করতে সাধারণ নিয়মে হাউজিং কন্ট্যাক্ট সেন্টারে যোগাযোগ করুন। ঐ সব এলাকগুলোকে সুন্দর রাখতে আপনাদের দায়িত্ব হলো আমাদেরকে সহযোগিতা করা।
টেলিভিশন এরিয়াল এবং স্যাটেলাইট ডিশের জন্য দায়-দায়িত্ব কার?
কিছু ফ্ল্যাটের ব্লকে আমরা কমন টেলিভিশন এরিয়ালের ব্যবস্থা রেখেছি। এরকম কোনও এলাকাতে আপনার টেলিভিশনে যদি কোনও সমস্যা দেখা দেয় তাহলে আপনার প্রতিবেশীদের টেলিভিশনের সাথে মিলিয়ে দেখুন সেই একই সমস্যা হচ্ছে কি না। হতে পারে এটা কেবলমাত্র আপনার টেলিভিশনেই হয়তো হচ্ছে। অন্যান্য টেন্যান্টরাও যদি একই সমস্যার সম্মুখীন হন তাহলে হাউজিং কন্ট্যাক্ট সেন্টাওে সাধারণ মেরামাতের জন্য রিপোর্ট করুন।
আপনি নিজে যদি টেলিভিশন এরিয়াল বা স্যাটেলাইট ডিশ স্থাপন করতে চান তাহলে তা করার আগেই আমাদের কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে নিন।
ফ্ল্যাটে গোলমাল-চেঁচামেচির জন্য কি করা যেতে পারে?
ব্লকের ফ্ল্যাটগুলোতে খুব সহজেই এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে কিম্বা দেয়াল ভেদ করে শব্দ শোনা যায়। তাই ফ্ল্যাটের বাসিন্দাদের কাছে এটাই প্রত্যাশা করা হয় যে তারা একে অপরের প্রতি বিশেষ বিবেচনা এবং সম্মান প্রদর্শন করবেন। আপনার প্রতিবেশীকে সম্মান করা এবং গোলমার এবং উপদ্রপ দেখুন।
আপনার প্রতিবেশীকে সম্মান করা
- স্টেরিও, রেডিও এবং টেলিভিশনের শব্দকে একটা সহনীয় মাত্রার মধ্যে রাখতে হবে।
- ব্যালকনি, জানালা, ল্যান্ডিং অথবা করিডোর থেকে কোনও কিছু নিক্ষেপ করা যাবে না।
- কমন সিড়িতে বা ল্যান্ডিং-এ শিশুদেরকে খেলতে দেওয়া যাবে না।
- কমন সিড়িতে বা ল্যান্ডিং-এ পোষা প্রাণীকে রাখা যাবে না বা সেগুলোকে সেখানে বেড়াতে দেওয়া যাবে না।
- সঠিকভাবে ডোর এন্ট্রি সিস্টেম ব্যবহার করে বিল্ডিং-এর নিরাপত্তা বিধানে সচেষ্ট থাকতে হবে।
স্বাস্থ্য এবং নিরাপত্তা
- ল্যান্ডিংস। ল্যান্ডিংস এবং সিড়ি পরিষ্কার রাথতে হবে। আপনার ফ্ল্যাটের বাইরে কমন এরিয়াতে কোনও সিকিউরিটি গেট লাগাতে পারবেন না বা সেখানে প্রাম, বাইসাইকেল অথবা গাছপালা ইত্যাদি রাখতে পারবেন না।
- দাহ্য পদার্থ। আপনার ফ্ল্যাটে আপনি আপনার হিটার, কুকার ইত্যাদির জন্য বোতলজাত প্যারাফিন বা অন্য কোনও দাহ্য পদার্থ ব্যবহার করতে পারবেন না।
- ভারমিন। বাইরে এমনভাবে কোনও খাদ্য বা উচ্ছিষ্ট রাখবেন না যাতে পাখি, ইঁদুর, তেলাপোকা ইত্যাদি আকৃষ্ঠ হতে পারে।
কমন এরিয়া
- হ্যাকনী হোমস্ এস্টেট ক্লিনারগণ এটি করবেন। তারা আরও যেগুলো করবেন তার মধ্যে রয়েছে ল্যান্ডিং এরিয়াতে লাইট বাল্ব রিপ্লেস করা এবং বিপদের ঝুঁকি পরীক্ষা করা ইত্যাদি। নিয়মিত পরীক্ষার মাধ্যমেই পরিচ্ছন্নতার বিষয়টা নিশ্চিত করতে হয়।
- আবর্জনা পরিত্যাগ করা। প্রত্যেক ব্লকেই ময়লা ফেলার শ্যুত (refuse chutes) এবং কমন বিন রাখা আছে। কার্ডবোর্ড বক্স ইত্যাদি এই ময়লা ফেলার শ্যুতের মধ্যে ফেলবেন না। কোনও ধারালো, ভিজা বা পচা জিনিস ফেলার আগে সেগুলোকে ভালো করে র্যাপিং করুন যাতে সেগুলোর কারণে কোনও ক্ষয়-ক্ষতি বা ব্লকেজ না হয়।
- মেরামত। ব্লকের লাইটিং বা মেরামতের সমস্যাগুলো সম্পর্কে হাউজিং কন্ট্যাক্ট সেন্টারে যোগাযোগ করুন। এই বইয়ের পিছনের পৃষ্ঠায় দেওয়া কন্ট্যাক্ট শিট দেখুন।
- ফায়ার ডোর। এগুলোকে সব সময় বন্ধ রাখুন। কখনই কোনও কারণে এগুলো খুলে রাখবেন না।
- দেয়াল লিখন। এগুলো মুছে ফেলার জন্য আমাদের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করুন।
