পরিবার (সম্পর্ক) ভঙ্গ

আপনার অধিকার সংরক্ষণের জন্য দ্রুত ব্যবস্থা নিন । আপনার গৃহ থেকে আপনাকে উঠিয়ে দিতে কেবলমাত্র আদালতেরই ক্ষমতা আছে। এ ব্যাপারে আপনি দুশ্চিন্তাগ্রস্থ থাকলে আপনার নেইবারহুড অফিসে যোগাযোগ করুন এবং আলোচনা করুন।

আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে

আমার পার্টনার কি আমাকে আমার ঘর থেকে বের করে দিতে পারে?

আপনার নাম যদি টেন্যান্ট হিসাবে অন্তর্ভূক্ত থাকে তাহলে আপনার অধিকার রয়েছে ঘরে অবস্থান করার। আপনারা যদি বিবাহিত হন তাহলে উভয়েরই অধিকার আছে সেখানে বসবাস করার। এখন আপনারা নিজেরা যদি সিদ্ধান্ত না নিতে পারেন কে থাকবেন আর কে চলে যাবেন তা হলে কোর্ট সেটা নির্ধারণ করে দেবে। আপনি যদি বিবাহিত না হন এবং টেন্যান্টও না হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরাই আপনাকে পরামর্শ দেব যে আপনার জন্য সব চেয়ে ভালো কি উপায় খোলা রয়েছে। আমাদের সাথে পরামর্শ না করে আপনার গৃহে অবস্থানের অধিকারকে আপনি যেন ছেড়ে দেবেন না। আপনার অধিকারসমুহ দেখুন।

কে এই টেন্যান্সি সমাপ্ত করতে পারে?

টেন্যান্সি এগ্রিমেন্টে টেন্যান্ট হিসাবে নাম রয়েছে এমন যে কোনও ব্যক্তি টেন্যান্সি সমাপন করতে পারেন তবে সে ক্ষেত্রে তিনি আমাদেরকে কমপক্ষে ৪ সপ্তাহ পূর্বে নোটিশ প্রদান করবেন। কোনও জয়েন্ট টেন্যান্ট যদি টেন্যান্সিতে আর আগ্রহী না থাকেন তা হলে তিনি আমাদেরকে এবং অপর জয়েন্ট টেন্যান্টকেও সেই নোটিশ প্রদান করবেন। অপর জয়েন্ট টেন্যান্ট সে ক্ষেত্রে আপনা আপনিই সেই বাড়িতে থেকে যাওয়ার অধিকার পাবেন না।
আপনার নাম যদি টেন্যান্সি চুক্তিতে টেন্যান্ট হিসাবে উল্লেখ না থাকে এবং আপনার পার্টনার যদি টেন্যান্সিটি সমাপ্ত করতে চান তাহলে আপনি সেই টেন্যান্সিতে থাকতে পারবেন কি না সে ব্যাপারে আমাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন। আপনার অধিকারসমুহ দেখুন।

আমার পার্টনার বা জয়েন্ট টেন্যান্ট যদি বাড়ি থেকে চলে যান তাহলে?

আপনার জয়েন্ট টেন্যান্ট বা পার্টনার যদি ইতোমধ্যেই আমাদেরকে না জানিয়ে বাড়ি থেকে চলে যেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিন যে সেই বাড়িতে থেকে যাবার অধিকার আপনি পাচ্ছেন কি না। আমরা সেই চলে যাওয়া টেন্যান্টের নাম কেটে দেওয়ার আগে সেই টেন্যান্টের নামে একটা নোটিশ ইস্যু করবো।

আপনার অধিকারসমুহ

কি ভাবে সাহায্য পাবেন

দুর্ব্যবহার-নির্যাতন এবং সহিংসতা। আপনি যদি আপনার গৃহের কোন ব্যক্তি কর্তৃক বা আপনার এক্স পার্টনার কর্তৃক কোনও ভয়-ভীতি, দৃর্ব্যবহার-নির্যাতন (শারীরিক, যৌন অথবা মৌখিক)-এর শিকার হন তাহলে আপনাকে প্রয়োজনীয় সাহায্য বা উপদেশ প্রদানের জন্য কাউন্সিল একটা প্রশিক্ষিত টিম গঠন করে রেখেছে। ইমারজেন্সির ক্ষেত্রে অবশ্য পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন।