আলোচনা
টেন্যান্টদের বাসগৃহ এবং আশেপাশের এলাকা সম্পর্কে তাদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমরা টেন্যান্টদের অধিকারকে বিবেচনা করে থাকি।
আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে
পরিবর্তন এবং পরিকল্পনাগুলি সম্বন্ধে আমার সাথে কি ব্যক্তিগতভাবে আলোচনা করা হবে?
যে সমস্ত পরিকল্পনা আপনার বা আপনার বাসগৃহের সরাসরি ক্ষতি করে কেবলমাত্র সেগুলো সম্বন্ধেই আপনাকে জানানো হবে। আপনি যে কোন উদ্বেগ বা অভিযোগ সরাসরি আপনার নেইবারহুড অফিসে উত্থাপন করতে পারেন। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যা সকল বাসিন্দাদেরকে বা মুষ্টিমেয় সংখ্যক বাসিন্দাদেরকে ক্ষতি করছে তা নিয়ে অন্যান্যদের সাথে সহ আপনার সাথেও আলোচনা করা হবে। আপনার সাথে কিভাবে আলোচনা করা হবে দেখুন।
আমি কিভাবে পরামর্শ দিতে পারবো?
আমরা আমাদের কার্যক্রম, সেবা, প্রতিষ্ঠান এবং কাজ করার পদ্ধতি সম্বন্ধে যে কোন ধরনের গঠনমূলক সমালোচনা বা পরামর্শকে স্বাগত জানাই। আপনি যদি কোন পরামর্শ দিতে চান তাহলে অনুগ্রহ করে আপনার নেইবারহুড হাউজিং ম্যানেজার বরাবর লিখুন অথবা তার সাথে যোগাযোগ করুন। আমরা আপনার পরামর্শকে খুব আন্তরিকতার সাথে গ্রহণ করবো। এছাড়াও আপনি যে কোন উদ্বেগ বা পরামর্শ নিয়ে আপনার টেন্যান্ট রিপ্রেজেনটেটিভ এর সাথে আলোচনা করতে পারেন।
হাউজিং সংক্রান্ত খবর
আমারা হ্যাকনি হেমাস্ নিউজ নামে একটি নিউজলেটার প্রকাশ করি যা সকল টেন্যান্টদের কাছে আমরা নিয়মিতভাবে প্রেরণ করে থাকি। হ্যাকনি হোমস্ নিউজের মাধ্যমে আমরা আমাদের সার্ভিসের প্রতিটি ক্ষেত্রে কতটা ভালো করছি তা আপনাদেরকে অবগত রাখতে, এবং আমাদের সার্ভিসের বিভিন্ন বিষয় বা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে পারার ব্যাপারে আশাবাদি। নিউজলেটারটিতে টেন্যান্টবৃন্দ বা অন্যান্য বাসিন্দাদেও যে কোন অবদানকে আমরা স্বাগত জানাই।
আপনার যেসব অধিকার নিয়ে আলোচনা করা হবে
আপনার এবং আপনার বাসগৃহের উপর প্রভাব ফেলে কাউন্সিল বা হ্যাকনি হোমসের এমন যে কোন পরিকল্পনা সম্পর্কে আমরা আপনাকে পরামর্শ দেবো, পরিকল্পনগুলোর মধ্যে রয়েছে:
- বর্তমান গৃহের পরিবর্তন, বড় ধরনের মেরামত এবং উন্নয়ন
- টেন্যান্সি চুক্তিতে কোন পরিবর্তন
- ভাড়া বা সার্ভিস চার্জের পরিবর্তন
- নীতির পরিবর্তন যা আমরা কিভাবে আমাদের বাসগৃহ বা মেরামত সার্ভিস দেখাশোনা করি তার উপর প্রভাব ফেলে
- আমরা কিভাবে সেবার মান নির্ধারণ করি এবং সেগুলো কতটা ভালো রাখছি তা নিরুপন করি
- কিভাবে আমরা টেন্যান্টদেরকে আমাদের সিদ্ধান্ত গ্রহণে অন্তর্ভূক্ত করি
- আপনার বাসগৃহ অন্য কোন ল্যান্ডলর্ড এর কাছে স্থানান্তর বা বিক্রয়ের যে কোন প্রস্তাবনা
- হাউজিং ম্যানেজমেন্ট প্রক্রিয়া এবং প্রচলিত নিয়ম পরিবর্তন।
যদি আপনার আশেপাশের অন্যান্য টেন্যান্টরা ক্ষতিগ্রস্থ হয়ে থাকেন তাহলে আমরা তাদের সাথেও আলোচনা করবো।
এছাড়া আমরা লিফলেট এবং নিয়মিত নিউজলেটার প্রকাশের মাধ্যমেও যে কোন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আপনাকে অবগত রাখবো।
আপনার সাথে কিভাবে আলোচনা করা হবে
আলোচনার ব্যবস্থা করা যেতে পারে যেভাবে:
- কোন স্টাফের ভিজিটের মাধ্যমে
- লেটার এবং পোস্টাল সার্ভে
- মিটিং এবং ফোকাস গ্র“প
- টেলিফোন বা ডোর-টু-ডোর সার্ভে
- অনানুষ্ঠানিক ওপেন ডে এবং ভ্রাম্যমান প্রদর্শনীর মাধ্যমে।
যে পদ্ধতিতেই আলোচনা করি না কেন, আমরা নিশ্চয়তা দেবো যে ব্যাখ্যা করা যে কোন তথ্য সহজেই বুঝতে পারবেন। আপনার যদি তথ্যের অনুবাদ, বড় প্রিন্টে অথবা সিডি বা অডিও টেপে প্রয়োজন হয় তাহলে আমরা তাই করবো।
আমরা আপনার মন্তব্য জানতে চাইবো এবং আপনি যা বলবেন চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্বে তা পরীক্ষা করে দেখবো।
স্যাটিসফেকশন সার্ভে
আমাদের কাজে আপনি সন্তুষ্ট কিনা তা জানতে নিয়মিতভাবে আমরা সার্ভে করে থাকি। টেলিফোনে ইন্টারভিউয়ের মাধ্যমে অথবা ডাকযোগে প্রশ্নমালা পাঠিয়ে এই সার্ভেগুলি করা হতে পারে। কখনও কখনও নিয়োগ করা গবেষকদের কাছে তাদের মুখোমুখি (ফেস-টু-ফেস) ইন্টারভিউয়ের মাধ্যমে সেগুলো করা হবে।
