আপনার বাসগৃহ ক্রয়

আপনি যদি আপনার বাসগৃহ ক্রয়ের কথা ভাবেন তাহলে যত বেশী সম্ভব পরামর্শ এবং তথ্য সংগ্রহ করবেন, তবেই নিশ্চিত হতে পারবেন যে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আপনাকে নির্দেশনা এবং পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি।

আপনার প্রশ্নের উত্তর দেয়া হয়েছে

ক্রয়ের অধিকার আছে কার?

নির্দিষ্ট সংখ্যক বছর টেন্যান্ট হিসাবে থাকলে কাউন্সিলের অধিকাংশ টেন্যান্টই তাদের জন্য বাসগৃহ ক্রয় করতে পারবেন। ক্রয়ের অধিকার দেখুন। তবে, আপনার যদি ইনট্রোডাক্টরি বা ডিমোটেড টেন্যান্সি থেকে থাকে তাহলে আপনি বাসগৃহ ক্রয়ের জন্য আবেদন করতে পারবেন না। আপনার কোন ডিসকাউন্ট পাবার ক্ষেত্রে যে কোন সময়ের জন্য ডিমোটেড টেন্যান্টকে বিবেচনায় ধরা হবে না।
আপনার সাথে অন্য সর্বোচ্চ ৩ জন লোক বাড়িটি ক্রয় করতে পারবে। তারা জয়েন্ট টেন্যান্ট, অথবা আপনার পরিবারের অন্য কোন সদস্য হতে পারেন যদি এটাই তাদের একমাত্র এবং প্রধান বাসগৃহ হয় এবং গত ১২ মাস তারা আপনার সাথে বসবাস করে থাকেন।
আপনি যদি আপনার টেন্যান্সি চুক্তির শর্ত ভঙ্গ করেন তাহলে ক্রয়ের অধিকার হারানোর সম্ভাবনা আছে। আপনি আপনার ক্রয়ের অধিকার হারাতে পারেন দেখুন।
আপনি আপনার বাসগৃহ ক্রয়ের আবেদন করলেই কেবলমাত্র আমরা প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করব যেটা আইনানুযায়ী আমাদেরকে করতে হবে।

আমাকে কত টাকা পরিশোধ করতে হবে?

উন্মুক্ত বাজার মূল্যে বাড়িটির মূল্য নির্ধারণ করা হবে। আপনি কোন উন্নয়ন করে থাকলে তা এই মূল্যের মধ্যে অন্তর্ভূক্ত করা হবে না। আপনি কতদিন ধরে টেন্যান্ট হিসাবে আছেন তার উপর ভিত্তি করে ডিসকাউন্ট পেতে পারেন। ক্রয়ের অধিকার দেখুন। আপনাকে নির্দিষ্ট কিছু ফিস্ প্রদান করতে হবে। ক্রয়ের সাথে সম্পৃক্ত খরচসমূহ দেখুন। আপনি যখন ক্রয় করেছেন দেখুন।

পরবর্তী সময়ে আমি কি আমার বাসগৃহ বিক্রয় করতে পারব?

আপনি বাসগৃহের মালিক হলেই এটা বিক্রয় করতে পারেন। তবে কয়েক বছর আপনি এটা করতে পারবেন না এবং ক্রয়ের পরে কত দ্রুত আপনি বিক্রয়ের সিদ্ধান্ত নিলেন তার উপর ভিত্তি করে ক্রয়ের সময় কোন ডিসকাউন্ট পেয়ে থাকলে তার সম্পূর্ণ বা আংশিক ফেরত দিতে হতে পারে।

ক্রয়ের অধিকার

আপনি আপনার বাসগৃহ ক্রয় করতে পারবেন যদি:

আপনি কত টাকা প্রদান করবেন তা নির্ভর করে সম্পত্তিটির বাজার মূল্যের উপর। আপনি ডিসকাউন্ট পেতে পারেন। কত পাবেন তা নির্ভর করবে রাইট টু বাই আছে এমন কোন কাউন্সিল বা অন্য কোন রেজিস্টার্ড সোশ্যাল ল্যান্ডলর্ডের সাথে কত বছর ধরে আপনার টেন্যান্সি ছিল তার উপরে।

আপনি আপনার ক্রয়ের অধিকার হারাতে পারেন। আপনি যদি আপনার টেন্যান্সি এগ্রিমেন্টের শর্ত পালন না করেন (যেমন ভাড়া পরিশোধ না করা) এবং এর ফলে কোর্টের পজেশন অর্ডার বা ডিমোটেড টেন্যান্সি হয় তাহলে আপনি অপনার বাসগৃহ ক্রয় করতে পারবেন না।

ক্রয়ের সাথে সম্পৃক্ত খরচসমূহ

আপনি যদি মর্টগেজও পেয়ে থাকেন তবুও আপনাকে ক্রয়ের জন্য প্রথমেই কিছু টাকা দিতে হবে। এছাড়াও আপনাকে নির্দিষ্ট অন্যান্য ফিস্ ও ট্যাক্স প্রদান করতে হবে:

আপনি যখন ক্রয় করেছেন

আপনি যদি একটি বাসগৃহ ক্রয় করেন তাহলে বিল্ডিং ইনস্যুরেন্স এবং সকল প্রকার মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হবে আপনার। এছাড়া আপনাকে কমন এরিয়া এবং ফ্যাসিলিটিজের জন্যও বার্ষিক সার্ভিস্ চার্জ প্রদান করতে হবে।

আপনি যদি একটি ফ্ল্যাট বা মেসনেট ক্রয় করেন তাহলে বিল্ডিং ইনস্যুরেন্স, বিল্ডিং সুন্দর রাখা, কমন এরিয়া এবং ফ্যাসিলিটিস্, এবং বিল্ডিংয়ের যে কোন বড় ধরনের মেরামতের জন্য আপনার অংশের সার্ভিস চার্জ প্রদানের দায়িত্ব হবে আপনার।